নিপসমের সহকারী পরিচালক হলেন ডা. শারমিন আহমেদ তিথী
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এই কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. শারমিন আহমেদ তিথী (কোড নম্বর-১৩৪৭৯৩) বর্তমানে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে বদলি করে নিপসম, মহাখালী, ঢাকায় সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তা আগামী ১১ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে।
এমইউ/