০৩ অক্টোবর, ২০২৬ ১১:০২ এএম

সহকারী অধ্যাপক হিসেবে আরও আট চিকিৎসকের পদোন্নতি

সহকারী অধ্যাপক হিসেবে আরও আট চিকিৎসকের পদোন্নতি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আরও আট জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব সাদিয়া আফরিন স্বাক্ষরিত বিভিন্ন প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়, ‘পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ৫ কর্মদিবসের মধ্যে তাদের পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত