০১ অক্টোবর, ২০২৬ ০৫:০০ পিএম

কুমিল্লা মেডিকেলের অধ্যক্ষকে বিভাগে প্রেরণ, দায়িত্বে ডা. মাছুম হাছান

কুমিল্লা মেডিকেলের অধ্যক্ষকে বিভাগে প্রেরণ, দায়িত্বে ডা. মাছুম হাছান
অধ্যাপক ডা. মির্জ্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম ও অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছান (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছানকে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জ্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলামকে নিজ বিভাগে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ উভয় প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এর নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন
করা হলো।’

নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মোহাম্মদ মাছুম হাছানের অধ্যাপকের চলতি দায়িত্বে রয়েছেন। তিনি ওএসডি হিসেবে কুমিল্লা মেডিকেলের ইউরোলজি বিভাগে সংযুক্তিতে ছিলেন। অপরদিকে ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক।

উভয় প্রজ্ঞাপনে কর্মকর্তাদের আগামী ৫ অক্টোবরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক