১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:২০ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণে ২ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণে ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৩২ জন।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে দুজন মারা গেছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি (২৫৮ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশাল বিভাগে ১৭৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, রাজশাহী বিভাগে ৮২, ময়মনসিংহ বিভাগে ৫৪, রংপুর বিভাগে ৪৭ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ৩৭৯ জন। 

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত