বিআইইউ ‘ল’ ক্লাবের নতুন কমিটি গঠন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) আইন বিভাগের শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে ‘বিআইইউ ল ক্লাব’-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫ম একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ক্লাবের পরিচালক প্রভাষক অ্যাড. মো. রিমন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য পৃথক দুটি কমিটি গঠন করা হয়।
নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কামরুল হোসেন তানজিম ও সাদিকা সারা অহনা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাসানুজ্জামান ও নাজমুন নাহার তিশা।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি মো. হাসানুর ইসলাম ও ফাতেহা বিনতে রশীদ (সিমিন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামান বকশী জিম ও নাদিয়া আক্তার, অর্থ সম্পাদক নুসায়েদ মাহমুদ ও মার্জিনা আক্তার (লিনা), সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না তাসনিম ও জান্নাতুল ফেরদৌস লামিয়া, দপ্তর সম্পাদক মো. হাসিবুর রহমান ও সুমাইয়া আক্তার মিম।
এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. তানজিন ইসলাম ছোটন, নূরজাহান আক্তার (নোভা) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. রাসেল মোল্লা, মো. তাসনিম আলম, ফাতেমা আক্তার (টুম্পা) ও সামিরা ইসলাম মনোনীত হয়েছেন।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. পারভেজ হোসেন, জান্নাতুল ফেরদৌস অ্যানি, মো. আবির হোসেন, পিংকি আক্তার, মো. মুরাদ হোসেন, লিজা আক্তার, মো. সুজন ইসলাম নীরব, নিসা আনজুমান, ইমরান চৌধুরী সাকিব ও মেহবুবা আক্তার রিয়া।
ল ক্লাবের পরিচালক জানান, নতুন এ কমিটি একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিলেকশনের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। আইন বিভাগকে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
৫ম একাডেমিক কমিটির মিটিংয়ের সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. গোলাম রসুল।
জানতে চাইলে তিনি বলেন, একাডেমিক কমিটির মিটিংয়ে আমাদের বিভাগের ফ্যাকালটি মেম্বাররা সবাই উপস্থিত ছিলেন। এই মাসের মধ্যে কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা ছিল কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় সময়সাপেক্ষ ব্যাপার। তাই হাতে সময় না থাকায় সকলের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী সিলেকশন প্রক্রিয়ায় কমিটি গঠিত হয়েছে।
চেয়ারম্যান আরও বলেন, এখানে কে কোন দল করলো কি না করলো সেটা এখানে মুখ্য বিষয় ছিল না। এখানে কোয়ালিফাইড এবং আইন বিভাগের এই ‘ল’ ক্লাবটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারবে তাদেরকে নিয়ে মোটামুটি আমরা এক সিদ্ধান্ত নিয়ে এগুলো করছি।
এমআই/