১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১২ পিএম

ঢাবি অধিভুক্ত বিডিএসের সকল প্রফের ফল প্রকাশ

ঢাবি অধিভুক্ত বিডিএসের সকল প্রফের ফল প্রকাশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) কোর্সের বিভিন্ন পেশাগত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারি ও মে ২০২৬ সেশনের সকল পেশাগত বিডিএস পরীক্ষার (নতুন ও পুরাতন) ফলাফল প্রকাশ করা হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের পরীক্ষার্থীরা ঢাবির অধিভুক্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক