১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৭ পিএম

ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: ফেনী জেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়।

গত রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এমপি রেহানা আক্তার রানু ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে দ্রুত সম্ভাব্যতা যাচাই করে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি বহুদিনের। এর আগে চলতি বছরের ৯ জুন জাতীয় সংসদে এ দাবি জোরালোভাবে তুলে ধরেন এমপি রেহানা আক্তার রানু। এ ছাড়া গত এপ্রিল মাসেও জাতীয় সংসদে এ বিষয়ে একটি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে চলতি বছরের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠের নির্বাচনি জনসভাতেও ফেনীতে সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়টি আলোচনায় আসে।

দেশে বর্তমানে যেসব ৩০টি জেলায় সরকারি মেডিকেল কলেজ নেই, ফেনী তার মধ্যে একটি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই আদেশের ফলে সম্ভাব্যতা যাচাই ও প্রশাসনিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলেও, ডিপিপি প্রণয়ন ও চূড়ান্ত অনুমোদনের পরই প্রকল্পটির দৃশ্যমান বাস্তবায়ন সম্ভব হবে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক