১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৫৬ পিএম
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। এরপর দিনই সংসদ অধিবেশনে যোগ দেন তিনি।
ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ নিলেও অসুস্থতার কারণে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো অধিবেশনে যোগ দিতে পারেননি মির্জা আব্বাস।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
এই বিভাগের সর্বাধিক পঠিত