পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা সৌদির, পরে প্রত্যাহার
মেডিভয়েস রিপোর্ট: ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পবিত্র নগরী মক্কায় সম্ভাব্য হামলার আশঙ্কায় বিরল সতর্কতা জারি করেছিল সৌদি আরব। তবে সতর্কতা জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেয় দেশটি।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করে। মক্কার পাশাপাশি জেদ্দা ও তাইফেও সম্ভাব্য হামলার সতর্কতা দেওয়া হয়েছিল।
মক্কায় এমন সতর্কতা জারির ঘটনা সাম্প্রতিক মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর প্রথম। ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরিফ।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। সোমবার ইয়েমেন থেকে সৌদির দক্ষিণাঞ্চলে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন আহত হন বলে জানা গেছে। এর জবাবে সৌদিও পাল্টা হামলা চালিয়েছে।
হুথিদের দাবি, গত পাঁচ দিনে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এসব হামলায় এফ-১৫ ও ইউরোফাইটার টাইফুনসহ বিভিন্ন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলে সোমবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায় গোষ্ঠীটি। সৌদি আরব হামলা অব্যাহত রাখলে পরিস্থিতি আরও উত্তপ্ত করার হুমকিও দিয়েছে হুথিরা।
হুথিরা আরও দাবি করেছে, সৌদির হামলার জবাবে খামিস মুশাইতের বাদশাহ খালিদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এ হামলায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি তাদের। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান রাখার হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে ও অস্ত্রভাণ্ডার লক্ষ্য করা হয়েছে বলেও জানিয়েছে হুথিরা।
সূত্র: বার্তাসংস্থা এএফপি
এমআর/
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান
এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান
এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান
এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ