৩১ অগাস্ট, ২০২৬ ১২:১৭ পিএম

বদলে যাচ্ছে এফসিপিএস মিড-টার্মের কাঠামো, একই দিন হবে দুই পর্বের পরীক্ষা

বদলে যাচ্ছে এফসিপিএস মিড-টার্মের কাঠামো, একই দিন হবে দুই পর্বের পরীক্ষা
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস মিড-টার্ম লিখিত পরীক্ষার কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একীভূত করে একটি সিঙ্গেল বেস্ট অ্যানসার কোয়েশ্চেন (এসবিএকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী জানুয়ারি ২০২৭ সেশন থেকে এ পরিবর্তন কার্যকর হবে।

আজ সোমবার (৩১ আগস্ট) বিসিপিএসের সচিব ড. ফারোজ কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত ২২২তম কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী এফসিপিএস মিড-টার্ম লিখিত পরীক্ষার কাঠামো সংশোধন করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, পরীক্ষায় মোট ১০০টি এসবিএ প্রশ্ন থাকবে। যার মধ্যে পেপার-১ থেকে ৫০টি এবং পেপার-২ থেকে ৫০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার মোট নম্বর নির্ধারণ করা হয়েছে ২০০।

এ ছাড়া আগে দুই দিনে অনুষ্ঠিত হওয়া পরীক্ষা এখন থেকে একদিনেই সম্পন্ন হবে। পরীক্ষার জন্য মোট ৩ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।

তবে এফসিপিএস মিড-টার্ম পরীক্ষার অন্যান্য নিয়ম ও বিধিমালা অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিসিপিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই পরীক্ষার কাঠামো জানুয়ারি ২০২৭ সেশনের পরীক্ষা থেকে কার্যকর হবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত