২৭ অগাস্ট, ২০২৬ ০২:৪৮ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন সহকারী পরিচালক ডা. মেহেরুবা পান্না

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন সহকারী পরিচালক ডা. মেহেরুবা পান্না
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন সহকারী পরিচালক (সিডিসি, দুর্যোগ) (চলতি দায়িত্ব) হয়েছেন দৌলতপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মেহেরুবা পান্নাকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন সহকারী পরিচালক (সিডিসি, দুর্যোগ) (চলতি দায়িত্ব) পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপন দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত