১৭ অগাস্ট, ২০২৬ ০৭:৩৩ পিএম

নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫’এর প্রতিবেদন-সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের  তিনি এ কথা জানান।

নতুন পে-স্কেল কবে থেকে বাস্তবায়িত হবে-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে। তবে এ বিষয়ে আরো আলোচনা প্রয়োজন বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘সবই হবে। তবে আরও কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন। আজ একটি দিক নিয়ে আলোচনা করেছি। অন্যান্য আরও বিষয় রয়েছে। সেসব বিষয়ে আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা আপনাদের সামনে তুলে ধরা হবে।’

পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি। এ সময় অর্থমন্ত্রী সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক