১২ অগাস্ট, ২০২৬ ০৭:৪৩ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭২৩ 

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭২৩ 
প্রতিকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭২৩ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩২০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, বরিশালে বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৫৫০ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৬৩ জনের। এ যাবত মোট ১৯ হাজার ৮৯৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক