হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম-উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুজন এবং হাম-উপসর্গে দুজন মারা গেছেন। একই সময়ে হাম-উপসর্গ শনাক্ত হয়েছে ৬৭৭ জনের।
আজ শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জন। একই সময়ে হাম-উপসর্গে শনাক্ত হয়েছেন মোট এক লাখ ৩৫ হাজার ৩৩২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৭ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম-উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৭ হাজার ৪৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৩ হাজার ২০০ জন।
এ নিয়ে ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হাম-উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৯ জন। এ ছাড়া নিশ্চিত হামে এখন পর্যন্ত মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে।
এমআর/