পপুলার ডায়াগনোস্টিক সেন্টারে অবৈধভাবে চিকিৎসা, ডা. মইনুল হাসান চিশতীকে বরখাস্ত
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনোস্টিক সেন্টারে অবৈধভাবে চিকিৎসা সেবা দেওয়ায় এক চিকিৎসকের লাইসেন্স বাতিল ও চাকুরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পপুলার ডায়াগনোস্টিকে আকস্মিক অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এ সময় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মইনুল হাসান চিশতীকে সেবারত অবস্থায় পান মন্ত্রী। সরকারি অফিস চলাকালীন প্রাইভেট ক্লিনিকে প্রাকটিসের নিয়ম না থাকলেও দীর্ঘদিন যাবৎ সেই অনিয়ম করে আসছিলেন তিনি।
মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার এই ডাক্তারকে শোকজ করেছে, কিন্তু তিনি এসব কিছু পরোয়া করেননি। ওখান থেকে এই প্রাইভেট হাসপাতালে এসে নিয়মিত প্র্যাক্টিস করেন।’
‘এই চিকিৎসক সরকারি হাসপাতালের একটি ফেইক রেজিগনেশন লেটার দিয়ে এখানে কাজ করেন। আর পপুলার এই হাসপাতালও তার রেজিগনেশন গ্রহণযোগ্য কি না সেটি যাচাই না করেই তাকে কাজের সুযোগ দিয়েছে, তাই হাসপাতালেরও শাস্তি হবে’—যোগ করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, ‘ওই চিকিৎসক অনৈতিক কাজ করেছে, আর এতে সহযোগিতা করেছে এই হাসপাতাল। তার লাইসেন্স বাতিল হওয়া উচিত এবং চাকরি থেকে বরখাস্ত করা হবে।’
এ সময় উপস্থিত ম্যাজিস্ট্রেটকে চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
জেএইচ/এমইউ
-
১৭ এপ্রিল, ২০২৫
পানিতে ডুবে পবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু
অন কলে থাকা চিকিৎসককে অবহেলার অভিযোগে ওএসডি
-
১১ ডিসেম্বর, ২০২১