০৫ অগাস্ট, ২০২৬ ০৭:২৮ পিএম

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে কক্সবাজার মেডিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে কক্সবাজার মেডিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা ধারণ করে কক্সবাজার মেডিকেল কলেজে ‘৩৬ জুলাই’ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় কলেজের একাডেমিক ভবনের মাল্টিপারপাস হলে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্যাথলজি বিভাগের প্রভাষক ডা. মুশফিকা। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী হাফেজ ইমতিয়াজ হোসেন।

আলোচনা পর্বে বক্তব্য দেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও মো. হুসাইনুল আলম এবং ১৪তম ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান ও সুমাইয়া কফিল। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আলম রাইসা।

এ সময় সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিজম যুগে যুগে ফিরে আসে। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করতে হবে। তোমরা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো আপস না করো, তাহলে নতুন করে ফ্যাসিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তোমাদের হাতেই জাতির ভবিষ্যৎ। তাই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠ বজায় রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ডা. মুজিবুল হক বলেন, ‘৩৬ জুলাইয়ের আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি। এর পেছনে দীর্ঘ ১৫ বছরের জুলুম-নির্যাতন, শোষণ ও বঞ্চনার ইতিহাস রয়েছে। মানুষের দীর্ঘদিনের ক্ষোভেরই বিস্ফোরণ ছিল এই অভ্যুত্থান। নতুন বাংলাদেশে সবার স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত হোক এবং বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।’

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাকিল ওয়াইজ, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. লুৎফুন নাহার, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. রূপস পাল, বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইসমাইলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষে জুলাইয়ের আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক