জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জ স্বাস্থ্য সেক্টরের অবদান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনার
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), কিশোরগঞ্জ জেলা উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জ জেলা স্বাস্থ্য সেক্টরের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জেলার ঈশা খাঁ রোডের এন.এস টাওয়ারের স্যাফরন ডিলাইট-এ অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ কিশোরগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।
এতে সভাপতিত্ব করেন এনডিএফের কিশোরগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক ডা. কর্নেল জেহাদ খান (অব.)।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং এনডিএফের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন এবং আগামী দিনে একটি সুসংগঠিত ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে আলোচনা করেন।
জেএইচ/