২৯ জুলাই, ২০২৬ ০৪:৪৯ পিএম

বেসরকারি মেডিকেল-নার্সিং কলেজ নিয়ম না মানলে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

বেসরকারি মেডিকেল-নার্সিং কলেজ নিয়ম না মানলে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে যত্রতত্র গড়ে ওঠা নার্সিং ও মেডিকেল কলেজগুলো সরকারি নীতিমালা মেনে পরিচালিত না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

আজ বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জিয়াউদ্দিন হায়দার বলেন, বেসরকারি নার্সিং এবং মেডিকেল কলেজগুলোকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। নির্ধারিত সময়ে আন্তর্জাতিক মান অর্জনে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলো ডিগ্রি প্রদানের সক্ষমতা হারাবে এবং নতুন শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না।

তিনি বলেন, দেশের নার্সিং শিক্ষার মান আরও উন্নত করতে ফিলিপাইনের সহযোগিতা নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনা ইতোমধ্যে ফলপ্রসূ হয়েছে।

তিনি আরও বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় বাংলাদেশ ও ফিলিপাইনের যৌথ উদ্যোগে ১৫০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। এই প্রকল্পের আওতায় ফিলিপাইন থেকে প্রশিক্ষক এনে দেশের নার্সিং শিক্ষক ও ফ্যাকাল্টিদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী আরও জানান, চার বছরের মানসম্মত নার্সিং কোর্স চালুর পাশাপাশি ক্লাসরুম আধুনিকায়ন এবং আদর্শ ল্যাব স্থাপন করা হবে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।

তিনি আরও জানান, সরকারি হাসপাতালগুলোতে শূন্য পদের বিপরীতে শিগগিরই নার্স ও মিডওয়াইফ নিয়োগ কার্যক্রম শুরু হবে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক