৩১ জুলাই, ২০২৬ ০৫:২০ পিএম

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত এক হাজার ৮৫

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত এক হাজার ৮৫
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৫ শিশুর মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৪১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এক লাখ ২৮ হাজার ৩১০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে এক লাখ ১০ হাজার ৯৮৭ শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হয়েছে।

এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬ হাজার ৮৫৯ শিশু। অন্যদিকে, পরীক্ষার মাধ্যমে ১৬ হাজার ৫৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত