২৫ জুলাই, ২০২৬ ০৭:৪৮ পিএম

ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার, পূর্ণ সুস্থতার জন্য দোয়ার আবেদন

ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার, পূর্ণ সুস্থতার জন্য দোয়ার আবেদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপির হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশের সময় বিকেল ৫টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বিষয়টি মন্ত্রীর পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হলেও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া প্রার্থনা কামনা করেছে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তারা এক বিজ্ঞপ্তিতে হাব কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য ও সংশ্লিষ্টদের বিশেষ দোয়ার অনুরোধ করেছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক বিজ্ঞপ্তি এ দোয়া কামনা করা হয়।

এ ছাড়া ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দেশবাসীর প্রতি তার আশু সুস্থতা কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে বিএনপির মিডিয়া সেল। সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার ওই হাসপাতালে ভর্তি হন ধর্মমন্ত্রী।

ধর্ম মন্ত্রণালয়ের একটি সরকারি আদেশে পাওয়া তথ্য অনুযায়ী, ধর্মমন্ত্রীর আগামী ৮ আগস্ট বা এর আশেপাশে কোনোদিনে দেশে ফেরার কথা রয়েছে। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী মাহফুজা হোসাইন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক