সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
মেডিভয়েস রিপোর্ট: ২০২৬ বিশ্বকাপ শেষে সেনেগাল জাতীয় ফুটবল দলকে ঘিরে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দেশটির জাতীয় দলের প্রধান চিকিৎসক ডা. ফেদিওর একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ—এমন দাবি করেছেন সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফাল। তার ভাষ্য, ক্রীড়া চিকিৎসায় বিশেষজ্ঞ না হওয়ায় অনেক ফুটবলার তার চিকিৎসা ও পরামর্শের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেননি।
ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো এস্পোর্তের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বকাপ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে আবদুলায়ে ফাল বলেন, জাতীয় দলের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনার সময় তিনি জানতে পারেন, দীর্ঘদিন দায়িত্ব পালন করা ডা. ফেদিওর ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ।
ফাল বলেন, বিষয়টি কোনো চিকিৎসা শাখাকে ছোট করে দেখার নয়। তবে এলিট পর্যায়ের ফুটবলারদের চিকিৎসার জন্য স্পোর্টস মেডিসিন, অর্থোপেডিকস, স্পোর্টস ট্রমাটোলজি, ব্যায়ামবিজ্ঞান এবং উচ্চ পর্যায়ের ক্রীড়াবিদদের মেডিকেল ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন। তার দাবি, এসব ক্ষেত্রে খেলোয়াড়দের প্রত্যাশিত আস্থা অর্জন করতে পারেননি দলের প্রধান চিকিৎসক।
জানা গেছে, ডা. ফেদিওর প্রায় এক দশক ধরে সেনেগাল জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। তবে এত দীর্ঘ সময় দায়িত্বে থাকার পরও তার বিশেষায়িত চিকিৎসা বিষয়ে প্রশ্ন উঠেছে বিশ্বকাপ শেষ হওয়ার পর।
তবে এ দাবির জবাবে সেনেগালের স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশন জানিয়েছে, ডা. ফেদিওরের ক্রীড়া চিকিৎসা ও স্পোর্টস বায়োলজিতে বিশেষায়িত ডিপ্লোমা রয়েছে এবং তিনি ২০১৭ সাল থেকেই জাতীয় দলের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
২০২৬ বিশ্বকাপে সেনেগাল গ্রুপ পর্বে দুটি ম্যাচে হেরে এবং ইরাকের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে নকআউট পর্বে ওঠে। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে থেকেও যোগ করা সময়ে দুটি গোল হজম করে নাটকীয়ভাবে বিদায় নেয় আফ্রিকার দলটি।
বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর সেনেগাল ফুটবল ফেডারেশন দলের বিভিন্ন বিভাগ নিয়ে পর্যালোচনা শুরু করেছে। এরই মধ্যে প্রধান কোচ পাপে থিয়াওকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মেডিকেল টিমের কাঠামো ও কার্যক্রম নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এমআর/
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ