১২ জুলাই, ২০২৬ ০৭:৩৪ পিএম
স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তরুণদের স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

তরুণদের স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তরুণদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

আজ রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি সুস্থ, শিক্ষিত ও দক্ষ তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই তরুণদের স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তরুণ সমাজের প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনার আলোকে দেশ এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্য অর্জনে স্বাস্থ্যসেবার পাশাপাশি দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডা. এম এ মুহিত জানান, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ই হেলথ ও ডিজিটাল ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। একই সঙ্গে তরুণ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে মেডিকেল ও স্নাতকোত্তর শিক্ষার মানোন্নয়নেও সরকার কাজ করছে।

তরুণদের স্বাস্থ্যঝুঁকির বিষয় তুলে ধরে তিনি বলেন, স্থূলতা, মাদকাসক্তি, খেলাধুলা থেকে দূরে সরে যাওয়া এবং ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের কারণে নতুন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক