১২ জুলাই, ২০২৬ ০৫:৩১ পিএম

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন, পুড়েছে সরকারি ওষুধ ও নথিপত্র

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন, পুড়েছে সরকারি ওষুধ ও নথিপত্র
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখানে সংরক্ষিত সরকারি ওষুধ, বিভিন্ন মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

আজ রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী জুয়েল খান জানান, হঠাৎ স্টোররুমে আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরাই প্রায় ২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে স্টোররুমে থাকা সরকারি ওষুধ, বিভিন্ন মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম গণমাধ্যমে জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক