১০ জুলাই, ২০২৬ ০৬:৫৮ পিএম

বন্যা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামের ৫ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামের ৫ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার (১০ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাব্বির চৌধুরী জানান, ‘আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় এ বোর্ডের সব জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) ১১ জুনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

এই পাঁচ জেলায় সেদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকবে।

শনিবার চট্টগ্রাম বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। এ পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

দুর্যোগপূর্ণ এলাকায় বিদ্যুৎ না থাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দিতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম বোর্ডের এইচএসসি এবং চট্টগ্রাম বিভাগের সব জেলায় আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। এ পরীক্ষার জন্য চট্টগ্রাম বোর্ডে নিবন্ধিত মোট শিক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৮৮ জন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক