১০ জুলাই, ২০২৬ ০৫:৫৮ পিএম
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুজ্বরে কারও মৃত্যু হয়নি।
আজ শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১০ জন, বরিশালে বিভাগে দুইজন রয়েছেন।
এ ছাড়া, চলতি বছরে এ যাবত মোট সাত হাজার ১৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
বর্তমানে হাসপাতালে ৬৪৯ জন চিকিৎসাধীন আছেন। চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সাত হাজার ৮১৫ জন।
এনএইচ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল
এই বিভাগের সর্বাধিক পঠিত