বিএমইউতে তিন দিনব্যাপী টিচিং মেথোডলজি এ্যান্ড এ্যাসেসমেন্ট কর্মশালা সম্পন্ন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘টিচিং মেথোডলজি এ্যান্ড এ্যাসেসমেন্ট’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এটি আয়োজিত হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তারা কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের সর্বোত্তম ও অনুসরণীয় শিক্ষক হওয়ার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেন। একই সাথে কর্মশালা থেকে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে চিকিৎসা শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।
তিন দিনব্যাপী এই কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্যসমৃদ্ধ ও জ্ঞানলব্ধ প্রবন্ধ-নিবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. আবদাল মিয়া, অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর তালুকদার, অধ্যাপক ডা. তাহমিনা বেগম, অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং ডা. মো. রাসেল আহমেদ খান।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলের অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী।
অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারী বিএমইউর ২৭ জন ফ্যাকাল্টি মেম্বারকে (শিক্ষক) সনদপত্র প্রদান করা হয়।
জেএইচ/