২৭ জুন, ২০২৬ ১১:১৪ এএম

ডা. ফারা ফেরদৌসের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক

ডা. ফারা ফেরদৌসের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফেজ-বি রেসিডেন্ট (কার্ডিওথোরাসিক সার্জারি) ডা. ফারা ফেরদৌসের অকাল ও আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে শোক জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এতে বলা হয়, ‘ডা. ফারা ফেরদৌসেরর অকাল ও আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন প্রাক্তন কৃতি শিক্ষার্থী ছিলেন। তাঁর এই অকাল প্রস্থানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।’

শোক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মহাপরিচালক প্রয়াত চিকিৎসকের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছেন। পরম করুণাময় তাঁর আত্মাকে শান্তি দিন এবং এই কঠিন সময়ে তাঁর পরিবারকে শক্তি ও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন’।

প্রসঙ্গত, শুক্রবার (২৬ জুন) রাজধানীর শাহবাগ এলাকায় আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪তলার একটি কক্ষ থেকে ডা. ফারা ফেরদৌস (৩২) পচনধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। ভবনের ৮/এস ফ্ল্যাট নম্বর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত