২৬ জুন, ২০২৬ ০৪:৪৭ পিএম

সারা দেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

সারা দেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট:  সারা দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে শনাক্ত হওয়া কোন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ১০৭ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। অন্যদিকে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৯ জনে। সব মিলিয়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৭০২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৬৯ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৬ জন। এই সময় ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮২৫ জন। আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২ জন এবং মোট ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭৭ হাজার ৬১৩ জন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত