২৫ জুন, ২০২৬ ০৮:৩১ পিএম

বিএমইউতে জিসিপি বিষয়ক কর্মশালায় সনদ পেলেন ৩৭ চিকিৎসক

বিএমইউতে জিসিপি বিষয়ক কর্মশালায় সনদ পেলেন ৩৭ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) আয়োজিত গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস (জিসিপি) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ৩৭ জন শিক্ষককে সনদপত্র প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস, গবেষণার নৈতিকতা, বায়োইথিকস এবং পাবলিক হেলথ ইথিকস বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করা হয়।

এ ছাড়া কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সিনিয়র অ্যাসোসিয়েট মো. হাফিজুর রহমান (এমবিবিএস, এমপিএইচ)।

তিনি গবেষণার নৈতিক দিক, গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসের মৌলিক নীতি এবং জনস্বাস্থ্য গবেষণায় এর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী এবং ডা. আবু সালেহ মো. আবু ওবাইদা।

এদিকে একই অনুষ্ঠানে বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেনকে ‘বেস্ট স্পিকার’ সম্মাননা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘ইভিডেন্স বেজড মেডিসিন ডে’ উপলক্ষে অনুষ্ঠিত বৈজ্ঞানিক অধিবেশনে সেরা বক্তা নির্বাচিত হওয়ায় তার হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।

আয়োজকরা জানান, গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লিনিক্যাল গবেষণা পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  এই বিভাগের সর্বাধিক পঠিত