একদিনে তিন দেশে শক্তিশালী ভূমিকম্প, ভেনেজুয়েলায় ৩২ মরদেহ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: বিশ্বজুড়ে একদিনে তিন দেশে পৃথক পৃথক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে জাপানে ছয় দশমিক নয় মাত্রার, ভেনেজুয়েলায় সাত দশমিক দুই ও সাত দশমিক পাঁচ মাত্রার দুটি ভূমিকম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পাঁচ দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলায় বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর-গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) জাপানের স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিটে ভমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছয় দশমিক নয়। ভূমিকম্পটি মূলত উত্তর-পূর্ব জাপানের সমুদ্র উপকূলে আঘাত হেনেছে। ভূমিকম্পের পর জেআর ইস্ট নামে পরিচিত ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি, জাপানের মূল দ্বীপের উত্তর প্রান্ত শিন-আওমোরি এবং টোকিওর মধ্যে তাদের বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করেছে।
এর আগে গতকাল বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা চার মিনিটের দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই দু’টি ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। ভূমিকম্প দু’টির মাত্রা ছিল যথাক্রমে সাত দশমিক দুই এবং সাত দশমিক পাঁচ। ইউএসজিএসের মতে, এ দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল।
এ ছাড়া বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল আটটা ১০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়ার রেডউড ভ্যালি এবং পটার ভ্যালি (মেনডোসিনো কাউন্টি) এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএসজিএসের মতে এ ভূমিতম্পের মাত্রা ছিল পাঁচ দমশমিক ছয়।
কী বলছেন বিশেষজ্ঞরা
আজ বৃহস্পতিবার (২৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ক্যালটেকের ভূকম্পবিদ ড. লুসি জোন্সের বরাতে জানিয়েছে, এ ধরনের ঘটনার মধ্যে কোনো ধরনের যোগসূত্র নেই। ভূমিকম্পগুলো পৃথক ফল্ট সিস্টেম এবং প্লেট সীমানায় সংঘটিত হয়েছে। এর অর্থ হলো একটির কারণে অন্যটি ঘটেনি। হাজার হাজার মাইল দূরে সংঘটিত বড় ভূমিকম্পগুলো সাধারণত অন্য কোথাও আরেকটি বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায় না।
তিনি বলেন, সময়কালটি কাকতালীয়ভাবে মিলে গেছে। কিন্তু স্থানগুলো ভিন্ন ভিন্ন। প্রতিটি ভূমিকম্প সক্রিয় প্লেট সীমানা বরাবর আঘাত হেনেছে। এসব এলাকায় কয়েক দশক এমনকি শতাব্দী ধরে চাপ তৈরি হচ্ছিল।
ড. লুসি বলেন, অঞ্চলগুলোতে বড় ভূমিকম্প প্রাকৃতিক চক্রের একটি প্রত্যাশিত ঘটনা। যদিও ভূমিকম্প ঠিক কখন একটি ঘটবে তা সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করা অসম্ভব।
জেএইচ/
-
২৫ জুন, ২০২৬
বিবিসিকে স্থানীয় সাংবাদিক নিকোল কোলস্টার
‘জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
-
০৮ জুন, ২০২৬
-
০৫ জানুয়ারী, ২০২৬
-
০৪ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫
-
২৭ নভেম্বর, ২০২৫