২৪ জুন, ২০২৬ ০৬:৫২ পিএম

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার অগ্রগতি ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার অগ্রগতি ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়ন, বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ, অগ্রাধিকারমূলক পদক্ষেপ নির্ধারণ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব স্নেহাশীষ দাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, উন্নয়ন সহযোগী সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন), স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা), স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারি হেলথ কেয়ার, মেটারন্যাল অ্যান্ড চাইল্ড হেলথ (এমসিএইচ) সার্ভিসেস এবং পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালকগণ। এছাড়া জাতিসংঘের সংস্থা ইউএনএফপিএ, ইউনিসেফ ও ডব্লিউএইচও’র প্রতিনিধিরা এবং বাংলাদেশ প্রসূতি ও স্ত্রীরোগ সমিতির (ওজিএসবি) সভাপতি কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (স্বাস্থ্য-৪)।

কমিটির কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি জাতীয় মাতৃ ও নবজাতক স্বাস্থ্য (এমএনএইচ) কর্মসূচির অগ্রাধিকারমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন তদারকি, নীতিগত ও পরিচালনগত প্রতিবন্ধকতা দূরীকরণ এবং সরকার, পেশাজীবী সংগঠন, উন্নয়ন সহযোগী ও জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনে ভূমিকা পালন করবে।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

  এই বিভাগের সর্বাধিক পঠিত