২২ জুন, ২০২৬ ০৮:১৭ পিএম

চলে গেলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা. সৈয়দ শফিউল আলম

চলে গেলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা. সৈয়দ শফিউল আলম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট (কার্ডিয়াক অ্যানেসথেসিয়া) ডা. সৈয়দ শফিউল আলম (৭৩) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার (২২ জুন) তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন।

শোক বিবৃতিতে বলা হয়, ‘ডা. সৈয়দ শফিউল আলমের মৃত্যুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পরিবারের সকল সদস্য গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত ভদ্র, সজ্জন ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব  ছিলেন। তিনি দীর্ঘ দুই দশক ধরে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে অত্র হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।’

এতে আরও বলা হয়, ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছে।’

‘মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর পরিবার ও স্বজনদের এই শোক সহ্য করার তওফিক ও ধৈর্য দান করুন। আমিন।’- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পরিবার।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক