২১ জুন, ২০২৬ ০৫:২১ পিএম

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মো. আব্দুস সালাম। যোগদানের তারিখ থেকে আগামী তিন বছর সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি।

রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির ১৯৭৩ সনের ২৬ নং আদেশ-এর ১০ (১) আর্টিকেলে বর্ণিত ক্ষমতাবলে ব্যারিস্টার মো. আব্দুস সালামকে তিন বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।

শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত ব্যারিস্টার মো. আব্দুস সালামকে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়। আজ রোবাবার (২১ জুন) সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে যোগদান করেন তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম ১৯৬৫ সালের ১ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ মাহমুদ মিয়া এবং মাতা মরহুমা আলহাজ মাইমুন নেছা।

ব্যারিস্টার মো. আব্দুস সালাম লন্ডনের লিংকনস ইন থেকে বার-এট ল’ সম্পন্ন করেন। লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে পিজিডিএল, এবং ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে এলএলবি, এলএলএম সম্পন্ন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যারিস্টার সালাম অ্যান্ড অ্যাসোসিয়েটসেরর প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্যভিত্তিক ইস্ট লন্ডন ল’ চেম্বার্সের প্রধান উপদেষ্টা। এ ছাড়া তিনি লইয়ার্স ভয়েস ইন্টারন্যাশনাল (এলভিআই)-এর প্রতিষ্ঠাতা এবং বিবি’স ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত