১৭ জুন, ২০২৬ ০১:২৭ পিএম

ঘোড়াঘাটের ইউএইচএফপিওকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি

ঘোড়াঘাটের ইউএইচএফপিওকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. সোলায়মান হোসেন মেহেদীকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদীকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী ১৭ জুনের তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামীকাল ১৮ জুন তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ৩৩তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পান ডা. সোলায়মান হোসেন মেহেদী। তার কর্মস্থল ছিল দিনাজপুরের নবাবগঞ্জ। ২০১৭ সালের ৮ অক্টোবর মেডিকেলের প্রশ্নফাঁসের অভিযোগে  রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেফতার হন। ২০২০ সালে সেই মামলার চার্জশিট দেয়া হয়েছে। ২০১৭ সালে রাজধানীর কলাবাগান থানা ও খুলনায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। ২০২৪ সালের জানুয়ারিতে জয়পুরহাট থেকে কুষ্টিয়ায় বদলি করা হয় তাকে। পরে অন্তবর্তীকালীন সরকারের আমলে ঘোড়াঘাটে পদায়ন নেন তিনি।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এমআর/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত