১১ জুন, ২০২৬ ১১:১৩ এএম

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নতুন সদস্য ডা. ওনাইজা ইয়াসমিন 

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নতুন সদস্য ডা. ওনাইজা ইয়াসমিন 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফার্মাকোলজি (ইনসিটু) বিভাগের অধ্যাপক ডা. ওনাইজা ইয়াসমিন।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের ওষুধ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব রাফিকুজ্জামান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক মোতাবেক পুনর্গঠিত কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের জন্য উক্ত আইনের আট ধারা অনুযায়ী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফার্মাকোলজি (ইনসিটু) বিভাগের অধ্যাপক ডা. ওনাইজা ইয়াসমিনকে অধ্যাপক, ফার্মাকোলজি পদে (সরকার কর্তৃক মনোনীত) সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, এর আগে কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. এ.টি.এম. ফরিদ উদ্দীন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সদস্য হিসেবে নিয়োজিত থাকায় কাউন্সিলের কার্যক্রমে সম্পৃক্ত থাকতে অপারগতা প্রকাশ করেছেন। তাঁর অপারগতার পরিপ্রেক্ষিতে অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) আইন অনুযায়ী সদস্য পদটি শূন্য ঘোষণা করা হয়।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত