০৮ জুন, ২০২৬ ০২:৫৫ পিএম

এসএসএমসি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন

এসএসএমসি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন
ছয় দফা দাবিতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের মানববন্ধন।

মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিল, ইন্টার্ন ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধি এবং চিকিৎসকদের নিরাপত্তাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (এসএসএমসি) শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

আজ সোমবার (৮ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, চিকিৎসকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় চিকিৎসকদের ছয় দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো—এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন সংক্রান্ত প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বিসিপিএসের ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেডে অন্তর্ভুক্ত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

এইউ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত