০৭ জুন, ২০২৬ ০৫:১২ পিএম

অবশেষে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালককে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসড

অবশেষে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালককে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসড
ডা. মো. মামুনুর রশীদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মামুনুর রশীদকে স্বাস্থ্য সেবা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ রোববার (৭ জন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার্ট-২ শাখার যগ্মসচি সনজীদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাকে ডা. মো. মামুনূর রশীদকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’ 

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও এতে বলা হয়।

প্রসঙ্গত, নিয়োগ পাওয়ার পর গত ২০ মে যোগদান করতে এসে কলেজ শাখার সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের বাধার মুখে পড়েন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মামুনুর রশীদ। পরে যোগদান না করেই চলে যান তিনি। এর একদিন পর ২১ মে কর্মস্থলে তিনি যোগদান করেন।

এই পরিস্থিতির মধ্যেই গত ৩ জুন নিজ কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্য এবং তাদের সমর্থিত মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও ছাত্রদলের নেতাদের তোপের মুখে পড়েন সোহরাওয়ার্দীর পরিচালক।

পরে পতিত স্বৈরাচার সরকারের দোসর আখ্যা দিয়ে সরকার সমর্থক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত বিক্ষোভের মুখে কার্যালয় ছাড়তে বাধ্য হন তিনি।

এর পরিপেক্ষিতে কর্মস্থলে মব সৃষ্টি ও সরকারি কাজে বাধার অভিযোগ করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মামুনুর রশীদ। 

গত ৪ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিবের কাছে পাঠানো এক চিঠিতে কর্মস্থলে নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তপেক্ষ চান তিনি। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত