২০ মে, ২০২৬ ০৪:২৭ পিএম

অধ্যাপক হলেন ১৫ চিকিৎসক

অধ্যাপক হলেন ১৫ চিকিৎসক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১৫ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ ও রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনে পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ এ অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’

এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৪ মের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখায় সরাসরি অথবা ই-মেইল [email protected] এ প্রেরণের জন্য বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের, মোট পাঁচ জন। এ ছাড়া ভাস্কুলার সার্জারি, কার্ডিয়াক সার্জারি বিভাগে একজন করে। 

►প্রজ্ঞাপন দেখুন

জেএইচ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত