১৫ মে, ২০২৬ ১২:২১ পিএম

হামের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারে ঢামেকে প্রশিক্ষণ

হামের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারে ঢামেকে প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শিশুদের হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজে ভেন্টিলেটরের বিকল্প হিসেবে বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১২৮ জন চিকিৎসক ও ৭জন নার্স। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) অভিজ্ঞ চিকিৎসকরা এ প্রশিক্ষণ প্রদান করেন।

বাবল সিপ্যাপের ওপর বিজ্ঞানভিত্তিক ও গবেষণালব্ধ তথ্য ও ব্যবহারের কার্যকারিতার বিষয়ে উপস্থাপনা করেন আইসিডিডিআর,বির মেটার্নাল অ্যান্ড চাইল্ড নিউট্রিশন বিভাগের জ্যৈষ্ঠ বিজ্ঞানী ডা. মোহাম্মদ যোবায়ের চিশতী। 

ঢামেকের শিশু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. লুৎফন নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বির ঢাকা হাসপাতালের পেডিয়াট্রিক্স ও অনারারি চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. চৌধুরী আলী কাওসার। 

বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের শিশু বিভাগের একাডেমিক পরিচালক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুফিয়া খাতুন, আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পেডিয়াট্রিকসের অধ্যাপক ডা. এ আর এম লুৎফুল কবির, আইসিডিডিআর,বির ক্লিনিক্যাল ও ডায়াগনিস্টিক সার্ভিসেসের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. ফজলুল কবীর, ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিয়ার রহমান, বাংলাদেশ পেডিয়াট্রিক্স পালমোনারী ফোরামের সাধারণ সম্পাদক ডা: এম. এস. খালেদ প্রমুখ। 

প্রসঙ্গত, আইসিডিডিআর,বির বাবল সিপ্যাপ একটি সহজলভ্য শ্বাস-প্রশ্বাস সহায়তা পদ্ধতি। এটি গুরুতর নিউমোনিয়া ও হাইপোক্সেমিয়ায় (রক্তে অক্সিজেনের স্বল্পতা) আক্রান্ত শিশুদের ফুসফুস সচল রাখতে এবং অক্সিজেন সরবরাহ বাড়াতে সহায়তা করে। বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং আইসিডিডিআর,বির কারিগরি সহায়তায় দেশের বিভিন্ন হাসপাতালে বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও বিনামূল্যে ইউনিট সরবরাহ করা হচ্ছে।

এমআর/

চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?
ভুল চিকিৎসায় মৃত্যু নাকি কাঠামোগত দুর্বলতা

চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?

ভুল চিকিৎসায় মৃত্যু নাকি কাঠামোগত দুর্বলতা

চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক