১১ মে, ২০২৬ ০৪:২১ পিএম

কক্সবাজার সদর হাসপাতালে ৮০০ রোগীর মাঝে খাবার বিতরণ বিএনএর

কক্সবাজার সদর হাসপাতালে ৮০০ রোগীর মাঝে খাবার বিতরণ বিএনএর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কক্সবাজারে রোগীদের মধ্যে খাদ্য ও ফলমূল বিতরণ করেছে নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (বিএনএ) কক্সবাজার জেলা শাখা।

আজ সোমবার (১১ মে) সংগঠনটির সদস্যদের অর্থায়নে জেলা সদর হাসপাতালে ভর্তিকৃত প্রায় ৮০০ রোগীর মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. মং টিং ঞো কর্মসূচির উদ্বোধন করেন। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী পরিচালক এবং বিএনএ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। 

এ সময় বক্তারা বলেন, নার্সরা স্বাস্থ্য সেবার প্রাণ, তাদের ক্ষমতায়ন করা হলে রোগীদের সেবা প্রদানে তারা আরো উৎসাহিত হবে। কক্সবাজার সদর হাসপাতালের নার্সদের খাবার বিতরণের কাজটি একটি মানবিক উদাহরণ হয়ে থাকবে।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত