০৮ মে, ২০২৬ ০২:৪২ পিএম

হান্টাভাইরাস তদন্তে আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়ের সফর খতিয়ে দেখছে ডব্লিউএইচও

হান্টাভাইরাস তদন্তে আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়ের সফর খতিয়ে দেখছে ডব্লিউএইচও
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হান্টাভাইরাসে আক্রান্ত দম্পতি তাদের ভ্রমণের সময় এমন কিছু এলাকায় অবস্থান করেছিলেন, যেখানে ভাইরাসটির বাহক হিসেবে পরিচিত এক ধরনের ইঁদুরের উপস্থিতি ছিল বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস। তিনি বলেন, কীভাবে এই সংক্রমণ ছড়িয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত আছে।

তদন্তের প্রাথমিক তথ্যে জানা গেছে, এই ভাইরাসে আক্রান্ত প্রথম দুই ব্যক্তি আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়েতে পাখি পর্যবেক্ষণ ভ্রমণে গিয়েছিলেন। ওই সফরের কয়েকটি স্থানে হান্টাভাইরাস বহনকারী ইঁদুরের উপস্থিতির তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, আক্রান্ত দম্পতির ভ্রমণপথ ও চলাচল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহে আর্জেন্টিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ডব্লিউএইচও।

এদিকে এমভি হন্ডিয়াস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গেও কথা হয়েছে বলে জানান টেড্রোস। তার ভাষ্য অনুযায়ী, জাহাজটি আবার চলাচল শুরু করায় যাত্রীদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক মনোভাব ফিরে এসেছে।

এনএইচ/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও