০২ মে, ২০২৬ ১১:৫৮ এএম

‘ক্যান্সারজয়ীদের মানসিক সুস্থতা নিশ্চিতে পরিবার-সমাজের সহমর্মিতা জরুরি’

‘ক্যান্সারজয়ীদের মানসিক সুস্থতা নিশ্চিতে পরিবার-সমাজের সহমর্মিতা জরুরি’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে ক্যান্সার চিকিৎসায় বর্তমানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অস্ত্রোপচার, ওষুধ ও রেডিয়েশনের সমন্বিত চিকিৎসার ফলে অনেক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। তাই ক্যান্সার মানেই জীবন শেষ- এ ধারণা সঠিক নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (১ মে) চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে আয়োজিত বৈশাখী মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মরণব্যাধী ক্যান্সার থেকে ফিরে আসা অদম্য যোদ্ধাদের জীবনসংগ্রাম উদযাপন করতে ‘লড়াই শেষে জয়ের সাজ, অদম্য যোদ্ধাদের উদ্যোগ আজ’—এই প্রতিপাদ্য সামনে রেখে এই ব্যতিক্রমধর্মী বৈশাখী মিলনমেলার আয়োজন করা হয়। হাসপাতালের গণ্ডি পেরিয়ে জীবনের আনন্দ ছড়িয়ে দেওয়াই ছিল এ  আয়োজনের মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, চিকিৎসার পাশাপাশি রোগীর মানসিক শক্তি, পরিবারের সহযোগিতা এবং সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন ক্যান্সার জয়ীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সমাজে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করে।

তিনি আরও বলেন, দেশে অনেক সময় রোগ দেরিতে শনাক্ত হওয়ায় চিকিৎসা কঠিন হয়ে পড়ে। তাই প্রাথমিক পর্যায়ে পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পর রোগীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সহমর্মিতা প্রয়োজন।

খ্যাতনামা অনকোলজিস্ট ডা. ভাস্কর চক্রবর্তীর তত্ত্বাবধানে আয়োজিত এই মেলার প্রতিটি স্টল পরিচালনা করেন ক্যান্সার জয়ী ও চিকিৎসাধীন যোদ্ধারা। তাদের হাতে তৈরি হস্তশিল্প, বৈশাখী পোশাক ও ঐতিহ্যবাহী পিঠা-পুলির সমাহারে সাজানো হয় পুরো আয়োজন। পাশাপাশি ক্যান্সার জয়ীদের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা বিনিময়, বিজয়ের বেশে শিরোনামে ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেডিটেশন ও আড্ডার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক, পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, প্রবর্তক সংঘ বাংলাদেশের সভাপতি ইন্দু নন্দন দত্ত, আইনজীবী অ্যাডভোকেট আবু মো. হাসেম, চিকিৎসক ডা. মাহফুজুর রহমান এবং শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত প্রমূখ।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক