০২ মে, ২০২৬ ১২:৫৮ পিএম

শ্রমিকদের উন্নত জীবনযাত্রা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করব: সৈয়দ ফয়সল

শ্রমিকদের উন্নত জীবনযাত্রা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করব: সৈয়দ ফয়সল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শ্রমিকদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে চিকিৎসা, শিক্ষা ও মৌলিক সুবিধা সম্প্রসারণে কাজ করে যাবেন বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

তিনি বলেন, মহান মে দিবস শুধু একটি দিবস নয়। এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস ও আত্মত্যাগের গৌরবময় স্মৃতি। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। সেই আন্দোলনে অসংখ্য শ্রমিক শহীদ হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই বিশ্বব্যাপী শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। ফলে মে দিবস আমাদের শেখায়—অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হয় এবং সংগ্রাম চালিয়ে যেতে হয়।

শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল বলেন, ‘আমি আপনাদেরই মানুষ। নোয়াপাড়া চা বাগানের পাশে আমার শৈশব ও কৈশোর কেটেছে। খুব কাছ থেকে আমি চা শ্রমিকদের জীবন সংগ্রাম, দুঃখ-কষ্ট ও বঞ্চনা দেখেছি। আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন—এটা আমি গভীরভাবে উপলব্ধি করি।’

তিনি চা শ্রমিকদের বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানান বঞ্চনার শিকার। ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের সংগ্রাম চলমান। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, যোগাযোগ ও ভূমির অধিকারসহ মৌলিক বিষয়গুলোতে এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে। ‘আমি জাতীয় সংসদে আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ, তুলে ধরব —যোগ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। তিনি বলেন, নির্বাচনের সময় ২৮টি চা বাগান পরিদর্শন করে শ্রমিকদের দুর্ভোগ কাছ থেকে দেখেছেন। পানির সমস্যা, শিক্ষা-স্বাস্থ্য সুবিধার অভাব, যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় উপকরণের সংকট নিরসনে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ‘এগুলো দীর্ঘদিনের সমস্যা, সমাধানে কিছুটা সময় লাগবে। তবে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, বাগানের উন্নয়নে কাজ চালিয়ে যাব।’

বক্তারা বলেন, চা বাগান দেশের ইতিহাস, ঐতিহ্য ও গর্বের অংশ। এই সবুজ বাগান শুধু অর্থনীতির চালিকাশক্তি নয়, এটি সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। বাগান বাঁচলে শ্রমিক বাঁচবে, আর শ্রমিক বাঁচলে দেশ এগিয়ে যাবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, শ্রমিক নেতা খাইরুন আক্তার, লালন পাহানসহ অনেকে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক