২৬ এপ্রিল, ২০২৬ ০১:০৯ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ: এনডিএফ দক্ষিণের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ১,৮০০ জন

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ: এনডিএফ দক্ষিণের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ১,৮০০ জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে ফ্রি মেডিকেল ক্যাম্প করে প্রায় এক হাজার ৮০০ অংশগ্রহণকারীকে স্বাস্থ্যসেবা দিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগর দক্ষিণ।

শনিবার (২৫ এপ্রিল) আয়োজিত এ সমাবেশে এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের নেতৃত্বে দুটি বুথ থেকে এ সেবা প্রদান করা হয়।

আয়োজকরা জানায়, ভোর থেকে বাদ জোহর পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টসহ প্রায় ৬০ জন স্বাস্থ্যকর্মী কাজ করেন। স্বাস্থ্যকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় প্রায় ৬০ হাজার টাকার ওষুধ,স্যালাইন ও পানি বিতরণ করা হয়। গুরুতর অসুস্থ রোগীদের সেবা দেওয়ার জন্য পাঁচটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়।

জানা যায়, সমাবেশে অংশ নিয়ে দুইজন হিট স্ট্রোকে আক্রান্ত হলে তাদের তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়। রোগীদের সুস্থ হওয়া পর্যন্ত যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দেয় এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও ১১ দলের বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ এতে অংশ নেন।

মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে, ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য অংশগ্রহণকারী চিকিৎসক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডা. এমজি ফারুক হোসেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত