২৫ এপ্রিল, ২০২৬ ০৩:১৫ পিএম

হাম উপসর্গে এক দিনে ১১ জনের মৃত্যু

হাম উপসর্গে এক দিনে ১১ জনের মৃত্যু
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে কারও মৃত্যু না হলেও, উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এক হাজার ৫৮ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে।

একই সময়ে, গত ২৪ ঘণ্টায় ২২৯ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৪৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১৭ হাজার ৮১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে একই সময়ে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৪২ জন এবং সন্দেহজনক হামে ২০৯ জনের মৃত্যু হয়েছে।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিডিআরসিএস-আইএফআরসির জরিপ

হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক