২৪ এপ্রিল, ২০২৬ ০৭:১১ পিএম

গাজীপুরেনারী চিকিৎসকের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

গাজীপুরেনারী চিকিৎসকের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরের গাছা উপজেলার কুনিয়া তারগাছা এলাকায় ‘জমিলা জেনারেল হাসপাতাল অ্যান্ড ফার্টিলিটি কেয়ার সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’র এক নারী চিকিৎসককে প্রাণনাশের হুমকি, ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভুক্তভোগী প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. আফরোজা আক্তার (ডলি) গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এতে মো. আশিকুর রহমান উমন (২৬), মো. রাজু আহমেদ শাহীন (৪০), মোসা. কামরুন্নাহার মুন্নি (৩৫) ও লামিয়া শারমিন তালহাসহ (২৫) আরো ২০/২৫ জন অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২২ এপ্রিল বিকেল ৫টার দিকে ৪নং বিবাদী, যিনি হাসপাতালের রোগী হিসেবে চিকিৎসা গ্রহণ করেছিলেন, তার পরবর্তী সময়ে অভিযুক্তরা তাঁর চেম্বারে প্রবেশ করে। এ সময় অভিযুক্তরা অশোভনীয় আচরণ শুরু করে এবং হাসপাতালের স্টাফদের সাথে ঝগড়া করতে থাকে। একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে হাসপাতালে প্রবেশ করে এবং চিকিৎসক, নার্স ও স্টাফদের ওপর আক্রমণ চালায়।

এতে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা লোহার রড, পাইপ, কাঠের লাঠি দিয়ে ভাঙচুর চালিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ছাড়াও তারা হাসপাতালের নার্সদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং চিকিৎসককে অমানবিকভাবে মারধর করে। এরই মধ্যে ১ নং অভিযুক্ত ধারালো ছুরি দিয়ে ডা. আফরোজা আক্তারের মাথায় আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন।

তবে হামলা এখানেই থেমে থাকেনি। এর মধ্যে ২ ও ৩ নং অভিযুক্তরা চিকিৎসকের চেম্বারে থাকা নগদ ৭০ হাজার টাকা এবং চিকিৎসকের গলায় থাকা ৫ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলাকারীরা পালানোর আগে চিকিৎসককে প্রাণনাশের হুমকি দিয়ে যায়, যাতে তিনি এই ঘটনার সম্পর্কে আইনগত ব্যবস্থা না নেন।

গুরুতর আহত অবস্থায় ডা. আফরোজা আক্তারকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে তিনি গাছা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আরও বলা হয়েছে যে, মামলা হলে অভিযুক্তরা তাকে এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়েছে।

এ বিষয়ে গাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেডিভয়েসকে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ ঘটনাকে ন্যাক্কারজনক ও বর্বরোচিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। এই ঘটনার সাথে জড়িত মূল আসামিসহ সকল হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক