২২ এপ্রিল, ২০২৬ ০৬:০৮ পিএম

সারাদেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সারাদেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু ঘটনা ঘটেনি।

আজ বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৯ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৯৩৪ জনে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ২২৯ জনের মধ্যে। এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে।

প্রসঙ্গত, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। সেই সঙ্গে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে।

এ ছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৯৯৮ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৪ হাজার ৮৯২ জন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত