১৯ এপ্রিল, ২০২৬ ০৫:১৮ পিএম

বেসরকারি মেডিকেলে ভর্তি ও টিউশন ফির প্রথম কিস্তি পরিশোধ ২৩ এপ্রিলের মধ্যে

বেসরকারি মেডিকেলে ভর্তি ও টিউশন ফির প্রথম কিস্তি পরিশোধ ২৩ এপ্রিলের মধ্যে
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি ও টিউশন ফির প্রথম কিস্তির নির্ধারিত মোট ফির ৬০ শতাংশ পরিশোধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আজ রোববার (১৯ এপ্রিল) অধিদপ্তরের চিকিৎসা শিক্ষার পরিচালক অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় দফায় ঐচ্ছিক মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গত ১৬ এপ্রিল শেষ হয়েছে। এখন শিক্ষার্থীদের সরকার নির্ধারিত ভর্তি ও টিউশন ফির প্রথম কিস্তি পরিশোধসহ কলেজে ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১টার মধ্যে সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, একইদিন বিকেল ৪টার মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা এবং শূন্য আসনের সংখ্যা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) কাছে ই-মেইলে পাঠাতে হবে।

এ ছাড়া তৃতীয় দফার মাইগ্রেশনে যেসব শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হবে, তাদের জমাকৃত অর্থ ও ভর্তি-সংক্রান্ত কাগজপত্র সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে নতুন কলেজে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত