১১ এপ্রিল, ২০২৬ ০৭:২৬ পিএম

বরিশালে বিএমএসএসের ‘এলসি বুট ক্যাম্প’ অনুষ্ঠিত

বরিশালে বিএমএসএসের ‘এলসি বুট ক্যাম্প’ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) উদ্যোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ‘এলসি বুট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় কলেজের ২য় তলার ৪ নম্বর গ্যালারিতে আয়োজিত এ কর্মসূচিতে পশ্চিম অঞ্চলের বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, সাতক্ষীরা, মাগুরা, ফরিদপুর ও যশোরসহ ১২টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএসএসের সহ-সভাপতি (ক্যাপাসিটি বিল্ডিং) সামিউজ জামান। অনলাইনে যুক্ত ছিলেন প্রেসিডেন্ট ডা. রাহিতুল আল নাহিয়ান ও ভাইস প্রেসিডেন্ট (ইন্টারনাল অ্যাফেয়ার্স) রুহুস সাদিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল এক্সচেঞ্জ অফিসার জান্নাতুল রাইদাহ রাজর্ষি, ন্যাশনাল অফিসার ফর এসআরএইচআর (ইনক্লুডিং এইচআইভি অ্যান্ড এইডস) আকিব আহমেদ তাহসিন, ইন্টারনাল জেনারেল অ্যাসিস্ট্যান্ট আফসার উদ্দিন আহমেদ আসিফ, ইন্টারনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট আহনাফ ফাইয়াজ সাবিত, পাবলিক রিলেশন ও কমিউনিকেশন জেনারেল অ্যাসিস্ট্যান্ট মারুফ মুহতাসিম গালিব এবং রিজিওনাল ডিরেক্টর নুসরাত জাহান মুমু।

ট্রেইনার হিসেবে সেশন পরিচালনা করেন হেদায়েতুল জান্নাত মৃত্তিকা, বিজিত্রা তাসনুভা, সালমিন তাইয়্যেবা, অর্পণ সাহা, শাহ নেওয়াজ সিয়াম,   আ স ম রাগিব ও সাহরিন আহমেদ ফারিন।

উপস্থাপক পিউ বর্মন ও সালমিন তায়েবা প্যারিসা বিএমএসএসের আন্তর্জাতিক কার্যক্রম, বিশেষ করে আইএফএমএসএ ও ডব্লিউএইচওর সাথে সম্পৃক্ততা, বৈশ্বিক স্বাস্থ্য প্রকল্পে অংশগ্রহণের সুযোগ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি মেথড ডেভেলপমেন্ট, রেজিলিয়েন্স এবং শিক্ষার্থীদের সাম্প্রতিক অর্জন নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুইজন শিক্ষার্থী নেপাল ও ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) হলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অব মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইএফএমএসএ) বাংলাদেশের একমাত্র জাতীয় সদস্য সংগঠন, যা দেশের মেডিকেল শিক্ষার্থীদের বৈশ্বিক স্বাস্থ্য কার্যক্রমের সাথে সংযুক্ত করে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব নিশ্চিত করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত