১১ এপ্রিল, ২০২৬ ০৯:০০ পিএম

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ঔষধ প্রশাসন-১ শাখার উপসচিব মো. কায়ছার রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের মেমোরেন্ডাম এ্যান্ড আর্টিকেলস অব এসোসিয়েশনের ৫৩ ও ৫৪ ধারা অনুযায়ী এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো।’

নতুন গঠিত পর্ষদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়া প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন—স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।

এছাড়া এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে সদস্য সচিব করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত